বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার প্রধানমন্ত্রী অনুরোধ, যেখানে আছেন সেখানেই থাকেন

এবার প্রধানমন্ত্রী অনুরোধ, যেখানে আছেন সেখানেই থাকেন

অনলাইন নিউজ :: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের জনগণকে যার যার অবস্থানে থাকতে ফের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারপরও মানুষ সামাজিক দূরত্ব মেনে চলতে চায় না।

শনিবার সংসদের বিশেষ অধিবেশনের ভাষণে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষ থেকে মানুষের দূরত্ব মেনে চলা আবশ্যক বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন, মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছে না। করোনা আক্রান্ত ব্যক্তি শিবচর থেকে জাহাজে টুঙ্গিপাড়া চলে আসছেন।

এতে করোনা টুঙ্গিপাড়ায় ছড়িয়ে পড়ছে। নারায়ণগঞ্জ থেকে অনেক দূর বরগুনায় চলে যাচ্ছে।

তিনি বলেন, করোনো মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। মুখের মাধ্যমে তা ছড়ায়। সে জন্য সবাইকে দূরত্ব মেনে চলতে হবে। কিন্তু কেউ দূরত্ব মেনে চলতে চায় না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করছে। তারপরও এখানে-সেখানে জমায়াতে, আড্ডার ঘটনা ঘটছে।

তিনি করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

মহামারি নভেল করোনাভাইরাস মোকাবেলায় সারা দেশে অচলাবস্থার মধ্যে সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ শুরু হয় জাতীয় সংসদের সপ্তম অধিবেশন।

শনিবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯