সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ: ল্যাবরেটরিতে করোনা ভাইরাস তৈরি, নাকচ চীনের

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ: ল্যাবরেটরিতে করোনা ভাইরাস তৈরি, নাকচ চীনের

WASHINGTON, DC - OCTOBER 06: U.S. President Donald Trump is flanked by first lady Melania Trump as he speaks to guests gathered in the East Room of the White House to celebrate Hispanic Heritage Month, on October 6, 2017 in Washington, DC. (Photo by Mark Wilson/Getty Images)

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাস চীন গবেষণাগারে তৈরি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মাইক পম্পেও এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই বলেছেন, চীনের উহান শহরের একটি গবেষণাগারে প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ তৈরি করা হয়েছে।

এ সম্পর্কে গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, মার্কিন অভিযোগ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও কয়েকবার বলেছে যে, ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরির কোন প্রমাণ নেই।

এছাড়া বিশ্বের বহু প্রখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ মার্কিন এই কথিত দাবির ভিত্তি নেই বলে বিশ্বাস করেন।

লিজিয়ান আরও বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের ব্যাপারে চীনের অবস্থান সবসময় সুস্পষ্ট এবং সেটি হচ্ছে- চীন মনে করে করোনা ভাইরাসের বিষয়টি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক বিষয় এবং এটি বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের গবেষণার মাধ্যমে নির্ধারিত হতে হবে।

এর আগে বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উহানের ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরি হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আমেরিকা।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের সময় বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে কী নিয়ে আলোচনা করেছি তা আমি বলব না। সে বিষয়টি এখানে আলোচনা করা ঠিক হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯