শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভৈরব-কুলিয়ারচরে আরও ৮ আক্রান্ত! পুলিশ ডাক্তার নার্সসহ

ভৈরব-কুলিয়ারচরে আরও ৮ আক্রান্ত! পুলিশ ডাক্তার নার্সসহ

অনলাইন ডেস্ক :: পুলিশ সদস্য, চিকিৎসক, নার্স, সিকিউরিটি গার্ডসহ কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় আজ নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ১৬ জন আক্রান্ত হলেন। এরমধ্যে ভৈরবে ১০ জন আর কুলিয়ারচরে ৬ জন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ ওমর খুসরু এই তথ্য জানিয়েছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, গত ৩ এপ্রিল শুক্রবার থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা তিন পুলিশ সদস্য (কনস্টেবল), একজন চিকিৎসক ও একজন নার্স আক্রান্ত হয়েছেন। এর আগে আরও দুই পুলিশ সদস্য এই রোগে আক্রান্ত হন।

এই নিয়ে পাঁচ পুলিশ সদস্য আক্রান্ত হলেন। যাদের মধ্যে আছেন দুইজন অফিসার এবং তিনজন কনস্টেবল।

এ ছাড়াও একজন ফার্মাসিস্ট, একজন শিক্ষার্থী এবং একজন একটি বেসরকারী কোম্পানীর কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু জানান, কুলিয়ারচরে একজন সরকারী সিকিউরিটি গার্ড, পৌর এলাকার ঘোষপাড়া এবং পূর্ব গাইলকাটা গ্রামের দুই ব্যক্তিসহ তিনজন আজ নতুন করে আক্রান্ত হয়েছেন।

এরা ৩৮, ৪৭ ও ২৬ বছর বয়সী তিনজন পুরুষ। এই উপজেলা থেকে এর আগে এক নারী ও দুই পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯