শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে ১৮৩৮ জন করোনায় আক্রান্ত, মৃত্যুর সংখ্যা ৭৫

দেশে ১৮৩৮ জন করোনায় আক্রান্ত, মৃত্যুর সংখ্যা ৭৫

অনলাইন ডেস্ক :: সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ৭৫ জনের প্রাণহানি হলো।

শুক্রবার (১৭ এপ্রিল) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন, মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়সের পরিসংখ্যান দেখলে বোঝা যায় ২১-৫০ বছরের মানুষ সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন।

এলাকা ভিত্তিক হিসাবে আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশ ঢাকা শহরে, ২০ শতাংশ নারায়ণগঞ্জে। এরপর যথাক্রমে গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জসহ অন্যান্য জেলা।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৬ জন ঢাকায়, ৫ জন নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলার ৪ জন।

এখন পর্যন্ত যে ৭৫ জন মারা গেছেন তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক রোগী ছিলেন ৬০ বছরের বেশি।

তিনি জানান, মৃতদের ৭৫ ভাগ পুরুষ আর ২৫ ভাগ নারী। যাদের অর্ধেক ঢাকা শহরের আর বাকি অর্ধেকের অর্ধেক নারায়ণঞ্জের ও বাকিরা দেশের অন্যান্য জেলায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯