শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দেশের প্রখ্যাত বক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর আর নেই

দেশের প্রখ্যাত বক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর আর নেই

অনলাইন নিউজ :: দেশের প্রখ্যাত বক্তা ও মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি আল্লামা জুবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অসংখ্য ভক্ত-ছাত্র-গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে তিনি দেশ-বিদেশে ওয়াজ করেছেন।

আকর্ষণীয় কোরআন তেলাওয়াত ও চমৎকার কোরআনের তাফসিরের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।

জামিয়া রাহমানিয়া বেড়তলা, সরাইল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব পালনের পাশাপাশি প্রচুর মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
প্রতিভাবান এই আলেমের মৃত্যুর সংবাদে আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে ওয়ায়েজদের বৃহৎ সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ এর সভাপতি মাওলানা আবদুল বাসেত খান সিরাজী ও মহাসচিব হাফেজ মাওলানা হাসান জামিল শোক প্রকাশ করেছেন। তিনি এই সংগঠনের উপদেষ্টা ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯