শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাঁচজুনিয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে করোনাসন্দেহে দু’টি বাড়ী লগডাউন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জগৎবন্ধু মন্ডল লগডাউনের নির্দেশ দেন।জানা গেছে, ওই গ্রামের মধ্য বয়সী এক মহিলা গত তিনদিন ধরে বরিশাল শের-ই বাংলামেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ।
বৃহস্পতিবারভোররাতে তার মৃত্যু হয়। তাকে শুক্রবার দুপুরে করোনা রীতি অনুযায়ী তার গ্রামে দাফন করাহয়।এ ব্যাপারে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, মৃত মহিলা বরিশালমেডিকেলে করোনা ইউনিটে চিকিৎসাধীন অব¯’ায় মারা যাওয়ায় সর্তকতা মূলক মৃতব্যক্তির বাড়ী সহ দু’টি বাড়ী লগডাউন করা হয়েছে ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মহিলাকরোনায় আক্রান্ত ছিল কি-না তা নিশ্চিত নয় । তবে তার নমুনা পরীক্ষার জন্যআইইডিসিআর-এ পাঠানো হয়েছে।ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার জানান, মৃত ওই মহিলাদীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভূগছিলেন । তার শ্বাস কষ্ট থাকায় বরিশাল মেডিকেলেরচিকিৎসকরা তাকে করোনা ইউনিটে ভর্তি করেন।