বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিবদক :: ভোলার মনপুরায় ১৬০০ দুস্থ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউএনও বিপুল চন্দ্র দাস।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউপির সামনে এ চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৪০ কেজি চাল দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, ট্যাগ অফিসার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোকাম্মেল হক, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম ও সাংবাদিকরা।