সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সারাদেশে ৫০ জন করোনায় মৃত্যু, নতুন আক্রান্ত ২১৯

সারাদেশে ৫০ জন করোনায় মৃত্যু, নতুন আক্রান্ত ২১৯

অনলাইন নিউজ :: সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২১৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩১ জন।

বুধবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৮৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, লকডাউন মেনে ঘরে না থাকলে দেশে যুক্তরাষ্ট্রের মতো করোনা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আমরা সেই পরিস্থিতিতে যেতে চাই না।

লকডাউন আরও কড়াকড়িভাবে আরোপের আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, অনেককে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এমন মানসিকতা থেকে বিরত থাকতে হবে।

এ সময় করোনা আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯