বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুর কাউখালীতে চোরাই মালামালসহ আটক: ৪

পিরোজপুর কাউখালীতে চোরাই মালামালসহ আটক: ৪

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের কাউখালীতে দোকান চুরির মালামালসহ চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার গান্ডতা, আসপদ্দি ও বাশুরী গ্রামের ফুলকান গাজীর ছেলে সিপন গাজী, নাসির উদ্দীনের ছেলে শুভ হালদার, জলিলের ছেলে তুষার, নান্নু হাওলাদারের ছেলে বাপ্পি হাওলাদার।
বুধবার দুপুরে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, রোববার রাতে কাউখালী শহরের মহিলা কলেজের জাকির, মনিউজ্জামান, শাহিন, বিপ্লবদের ফ্লাক্সিলোড, মোবাইল, মুদি দোকানে পালাক্রমে চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় ভূক্তভোগি ব্যবসায়ীরা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামালসহ চোর চক্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯