মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত: বিসিসিআই

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত: বিসিসিআই

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের কারণে চলমান সংকটে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বুধবার সকালে ফ্র্যাঞ্চাইজিগুলো এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন আইপিএল’এর চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন।

ফ্র্যাঞ্চাইজি মালিকদের জানানো হয়, লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোয় গ্রীষ্মে যে সময় আইপিএল হওয়ার কথা সেই সময়ে তা হওয়া অসম্ভব। দুই-তিন মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তখন বিসিসিআই ফের আইপিএল নিয়ে ভাবতে পারে।

আইপিএল’র ত্রয়োদশ আসরের ভাগ্য নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বোর্ডের শীর্ষকর্তারা ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছিল। তাতে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, বোর্ড সেক্রেটারি জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ও হেমাঙ্গ আমিন।
সেই বৈঠকেই এবারের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় বোর্ড।

বুধবার সকালে বোর্ড সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হয়ে ২৪ মে শেষ হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু এর মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে সরকার ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করলে ১৫ এপ্রিল আইপিএল শুরু করার কথা জানিয়েছিল বোর্ড।

কিন্তু মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদই বাড়িয়ে দেন ৩ মে পর্যন্ত। যার ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান যোগাযোগ এবং যাতায়াত বন্ধ থাকছে মে মাসের গোড়া পর্যন্ত। এর জেরে আইপিএলও অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিল বিসিসিআই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯