সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মুন্সিগঞ্জে র‌্যাবকে গুলি, পাল্টা গুলিতে নিহত ২

মুন্সিগঞ্জে র‌্যাবকে গুলি, পাল্টা গুলিতে নিহত ২

মুন্সিগঞ্জ প্রতিবেদক :: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন।

এ সময় কনস্টেবল মনির ও র‌্যাব সদস্য নাসির আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত একজনের নাম মাসুদ (৩৬); অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) ও পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

মহিউদ্দিন ফারুকী বলেন, তিন মাস ধরে ওই ডাকাত দলকে নজরে রাখা হয়েছিল। শরীয়তপুরসহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় র‌্যাব।

এ সময় উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে গুলি ছুড়ে ডাকাত দলের সদস্যরা। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় ঘটনাস্থলে পাওয়া যায়। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯