রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে করোনার নমুনা পরীক্ষা ২২১টি ল্যাবরেটরিতে

ভারতে করোনার নমুনা পরীক্ষা ২২১টি ল্যাবরেটরিতে

অনলাইন ডেস্ক :: ভারতে লকডাউন ঘোষণার তিন সপ্তাহের মাথায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে, যা এখনো পর্যন্ত রেকর্ড। মোট ১০ হাজার ৩৬৩ জন করোনা আক্রান্ত বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে মৃতের সংখ্যাও ৩১ জন বেড়ে ৩৩৯ হয়েছে।

করোনা মোকাবিলায় ইতোমধ্যেই গোটা দেশ জুড়ে নমুনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গোটা দেশে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু-এই তিন রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ২ হাজার ৩৩৪ জন সংক্রমিত। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে করোনা ধরা পড়েছে ১ হাজার ৫১০ জনের। তামিলনাড়ুতে ১ হাজার ১৭৩ জন আক্রান্ত ধরা পড়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৯০ জন।

যদিও পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সদর দপ্তর নবান্নের দেওয়া হিসাব অনুযায়ী, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা রোগী রয়েছেন ১১০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯