রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: ইউরোপের কয়েকটি দেশ,ডেনমার্ক, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্র ভাইরাস সংক্রান্ত কঠোর নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছেI
এসব দেশ জানায় আগেভাগে লকডাউন জারি করাতে তারা বাঁধা নিষেধ শিথিল করতে সম্ভব হয়েছেI সোমবার স্পেনে সংক্রমণ ও মৃতের সংখ্যা কমতে থাকায় অত্যাবশ্যকীয় নয় এমন কর্মীরা তাদের কাজে ফিরে যান, তবে বেশির ভাগ জনগণ এখনো লকডাউনের আওতায় রয়েছেনI শিল্পখাত ও নির্মাণ শিল্পের কর্মীরা ২ সপ্তাহের লকডাউন শেষে কাজে যোগ দিয়েছেনI
অন্যান্য দেশগুলিও নিষেধাজ্ঞা বিষয় সতর্ক রয়েছেI তারা জানায় শিথিলতা আনতে আরো অন্ততঃ একটি সপ্তাহ সময় লেগে যাবেI