বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি :: সমাজের উঁচু তলার মানুষ, মধ্যবিত্ত মানুষ হয়তোবা খেয়ে পড়ে কোন রকম দিনাতিপাত করছে কিন্তু, বাকেরগঞ্জে থাকা নিম্নবিত্ত মানুষদের মধ্যে রাস্তায় খেটে খাওয়া, রিক্সা চালক, দিনমজুর মানুষ গুলো আজ অসহায়, মানবেতর জীবন যাপন করছে এই মহামারী করোনা ভাইরাসের কাছে আত্মসমর্পণ করে।
রোজগার বন্ধ করে যখন যার যার ঘরে অবস্থান করছে তখনই এই বাংলার গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ত্রাণ সামগ্রী উপহার পৌছে দিলেন রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বশির উদ্দিন সিকদার।
রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বশির উদ্দিন সিকদার জানান- আমরা চাই মানুষ খাবার পেয়ে ঘরে থাকুক। কিন্তু দুর্যোগের এই সময়ে সবচেয়ে বেশি বিপদে আছেন সমাজের “নিম্ন-মধ্যবিত্ত” শ্রেণির পরিবারগুলো। লোকলজ্জা ও সামাজিক অবস্থান বিবেচনায় তারা না পারেন সরকারি সাহায্য চাইতে, না পারেন বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসা মানুষের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে। ফলে, এই সময়ে তারা খুবই অসহায় অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন।
এসব কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ এর জন্য নির্দেশ দিয়েছেন। তাই, আমার ইউনিয়নের সকল শ্রেণি-পেশার অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। এসময় ট্যাগ অফিসার এনামুল হকসহ রঙ্গশ্রী ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন