বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৪ দলে শাস্তি দাবি জানিয়েছেন, ত্রাণ দুর্নীতি জড়িতদের

১৪ দলে শাস্তি দাবি জানিয়েছেন, ত্রাণ দুর্নীতি জড়িতদের

অনলাইন ডেস্ক :: ত্রাণ নিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের জাতীয় শত্রু আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দল।
সোমবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কিছু দুর্নীতিবাজ ত্রাণসামগ্রী আত্মসাৎ করার চেষ্টা করছে। এসব আত্মসাৎকারী দেশ ও জাতির শত্রু। তাদের কোনো দল, ধর্ম নেই। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বলেন, বাঙালি জাতি চিরদিনই যেকোনো দুর্যোগ ও দুঃসময়কে সাহসের সঙ্গে অতিক্রম করেছে। দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানের এই দুঃসময়কে পরাজিত করবে ইনশাআল্লাহ।

চিকিৎসক ও নার্সসহ করোনা যোদ্ধাদের চিকিৎসা কেন্দ্রের আশপাশেই থাকা-খাওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়ে নেতারা বলেন, যেসব চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মী চিকিৎসার দায়িত্বে রয়েছেন, তাদের অবিলম্বে চিকিৎসা কেন্দ্রের পার্শ্ববর্তী কোনো ভাল হোটেলে সার্বক্ষণিক রাখা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়াও জরুরি ভাবে যানবাহন সুরক্ষার ব্যবস্থা করতে হবে। ডাক্তার নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও জানান তারা।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সামাবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ নেতারা স্বাক্ষর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯