রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাবেদ পাটোয়ারী সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত

জাবেদ পাটোয়ারী সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত

অনলাইন নিউজ :: আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আর একদিন পরেই আইজিপি পদ থেকে অবসরে যাচ্ছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই পদে দায়িত্ব পালন করবেন।

১৯৮৬ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে প্রথম স্থান অধিকার করা পুলিশের এই কর্মকর্তা ২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯