বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: করোনা রোগী শনাক্ত হওয়ায় পুরো উপজেলাকে লকডাউন করা হয়েছে।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও নাকিব হাসান তরফদার।
ইউএনও জানান, টুঙ্গিপাড়ার দুটি গ্রামে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ কারণে করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুরো উপজেলা লকডাউন করা হয়েছে।
তিনি আরো জানান, ৭ এপ্রিল গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় দুইজন এবং ১১ এপ্রিল গোপালপুর ইউপির সড়াইডাঙ্গা গ্রামে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হন। এতে উপজেলার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।