সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে ৮৩৫৬ জন করোনা আক্রান্ত

ভারতে ৮৩৫৬ জন করোনা আক্রান্ত

অনলাইন রিপোর্ট :: ভারতে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৫৬। এর মধ্যে শুধু মাত্র মহারাষ্ট্রেই সংক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ৭৬১ জন। আশঙ্কা বাড়িয়েছে দিল্লির পরিস্থিতিও। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। অবশ্য ভিন্ন ছবি দেখা গিয়েছে কেরলে। সেখানে সংক্রমণে খানিকটা রাশ টানা গিয়েছে।

গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত, এই ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছিল ১ হাজার ৩৫ জন। যা এখনো পর্যন্ত রেকর্ড। তার তুলনায়, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত এই সময়ে অবশ্য সংক্রমণ সামান্য কম।

সারা দেশে আরো ৯০৯ জন সংক্রমিত হয়েছেন। ফলে দেশে এখন করোনা আক্রান্ত ৮ হাজার ৩৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৩৪ জনের। সারা দেশে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। পশ্চিমবঙ্গে আরো ১৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

জানানো হয়েছে রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯