রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ ১০০ টন খাদ্যসামগ্রী মালদ্বীপে পাঠাচ্ছে

বাংলাদেশ ১০০ টন খাদ্যসামগ্রী মালদ্বীপে পাঠাচ্ছে

অনলাইন নিউজ :: করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার মালদ্বীপে ১০০ টন খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ জাহাজে করে আজ বা কালের মধ্যে সে দেশে পাঠাবে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার (১২ এপ্রিল) তিনি অনুসন্ধান ২৪কে এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এই খাদ্যসামগ্রী প্রবাসী বাংলাদেশিরা ও সে দেশের সরকার প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সাহায্যার্থে আমরা সবকিছু করবো।

তাদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব ওষুধ প্রদান করা হবে। প্রবাসীদের চিন্তার কোনো কারণ নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ মোবাইল ফোনে অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে বলেছেন। আবদুল্লাহ শহীদ মোবাইল ফোনে বলেন করোনাভাইরাসের কারণে এখন যেহেতু তাদের পর্যটন বা রেস্টুরেন্টে কাজ করছে না তাই শুধু বৈধদের তারা সাহায্যে করছে। কিন্তু যারা অনিবন্ধিত আছে তাদের কষ্ট হচ্ছে। তাই তাদের ফেরত আনতে বলছে।

আমি তাদের বলেছি বর্তমান সময়ে আমাদেরও অসুবিধা, তোমাদেরও অসুবিধা। তাই মানবাধিকারের বিষয়টি সামনে এনে এদের তোমরা সাহায্যে কর।
তিনি আরও বলেন, মালদ্বীপে আমাদের ৩৮ হাজার অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশি রয়েছে।

আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ার নাগরিকদের শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে। তাই আমি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশিদের ওই ফ্লাইটে করে আনার জন্য। আর বাংলাদেশে থাকা শ্রীলঙ্কানদের নিয়ে যাওয়ার জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯