মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নদীতে ভাসিয়ে দেওয়া হবে খুনি মাজেদের লাশ: এমপি খোকা

নদীতে ভাসিয়ে দেওয়া হবে খুনি মাজেদের লাশ: এমপি খোকা

অনলাইন ডেস্ক :: বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ রাতের আঁধারে চুপিসারে সোনারগাঁওয়ে (শম্ভুপুরা ইউনিয়ন) দাফন করায় সোনারগাঁওবাসী কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
খুনি মাজেদের লাশ সোনারগাঁওয়ের মাটিতে রাখতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের এই এমপি। অবিলম্বে খুনি মাজেদের লাশ সোনারগাঁও থেকে অপসারণ করে সোনারগাঁওকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এমপি খোকা বলেন, শুধু দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ির সূত্রে আত্মস্বীকৃত খুনি মাজেদের কলঙ্কিত লাশ সোনারগাঁওয়ে দাফন করায় সোনারগাঁও উপজেলা মহাজোট ও জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সমগ্র সোনারগাঁওবাসী কলঙ্কিত হয়েছে।

প্রয়োজনে খুনি মাজেদের লাশ কবর থেকে অপসারণ করে মেঘনা নদীতে ভাসিয়ে দিয়ে সোনারগাঁওকে কলঙ্কমুক্ত করা হবে।

এমপি খোকা বলেন, ঈশা খাঁর রাজধানী প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের নানা বৈচিত্র্যে সমৃদ্ধ সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ্, ঐতিহাসিক পাঁচ পীরের দরগাহ্, সুলতান দানেশ মান্দ, উপমহাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা (র.)সহ অসংখ্য পীর আউলিয়া শায়িত আছেন।

তিনি আরও বলেন, খুনি মাজেদের জন্মস্থান ভোলার বোরহানউদ্দিন এলাকায়, তাই তার লাশ সেখানে দাফন হওয়ার কথা। সোনারগাঁওয়ের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার ব্যবস্থা নিতে হবে।

এছাড়াও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা আব্দুর রউফ ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দও চরম ক্ষোভ প্রকাশ করে খুনি মাজেদের লাশ অপসারণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯