মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অবসরে গেলেন শরীফ, ক্রিকেট থেকে

অবসরে গেলেন শরীফ, ক্রিকেট থেকে

ক্রীড়া প্রতিবেদক :: প্রাণঘাতি করোনাভাইরাসে নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে শনিবার সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার মোহাম্মদ শরীফ।

নিজের অবসর নিয়ে শরীফ বলেন, ‘কিছুদিন ধরে অবসর নিয়ে আমি ভাবছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি অবসরের সিদ্বান্ত নেয়াটা আরো সহজ করে দিয়েছে।’
বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলেছেন ৩৫ বছর বয়সী শরীফ। ২০০৭ সালে দেশের সর্বশেষ খেলেছিলেন তিনি।

২০০১ সালে জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন শরীফ। সুইংএ পারদর্শীতা দেখিয়েছেন তিনি। কিন্তু ইনজুরি ও ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলার কারনে শরীফের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে।

২০১৯ সালে ব্রাদার্স ইউনিয়সের হয়ে ও ২০১৮ সালে প্রথম শ্রেনির ক্রিকেটে অংশ নিয়েছিলেন শরীফ।

২০ বছরের প্রথম শ্রেনির ক্রিকেট ক্যারিয়ারে ৩৯৩টি উইকেট শিকার করেছেন শরীফ। প্রথম শ্রেনিতে ১৫বার পাঁচ বা ততোধিক উইকেট শিকারের নজিরও গড়েন তিনি। যা বাংলাদেশের যেকোন পেসারের রেকর্ড।
প্রথম শ্রেনির ক্রিকেটে ১৩২টি ম্যাচ খেলেছেন শরীফ। যা বাংলাদেশের কোন পেসারের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও বটে। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১১৯ ম্যাচে ১৮৫টি উইকেট নিয়েছেন শরীফ। তার সেরা বোলিং ফিগার ৩৩ রানে ৬ উইকেট।

ব্যাট হাতে লোয়ার-অর্ডারে পারদর্শী শরীফ ১টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ৩ হাজার ২২২ রান করেছেন। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১ হাজার ৫৮ রানের মালিক তিনি।
খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন শরীফ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯