বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাঙামাটিতে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপি সদস্য নিহত

রাঙামাটিতে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপি সদস্য নিহত

রাঙামাটি প্রতিনিধি :: রাঙামাটির জুরাছড়িতে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপি সদস্য নিহত হয়েছে। নিহতের নাম-হেমন্ত চাকমা (৩৭)।

শুক্রবার মধ্যরাতে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের ধামাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়ন পরিষদের মেম্বার বলে জানা গেছে।

জুরাছড়ি উপজেলা বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের ধামাইপাড়া এলাকায় হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীদের একটি গ্রুপ হানা দিয়। এসময় বামে পানছড়ি নামক স্থানে হেমন্ত মেম্বার স্থানীয়দের সাথে একটি দোকানের সামনে গল্প করছিলেন। সেইখানে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলাপাতারি ব্রাশফায়ার করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে যৌথবাহিনী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান জানান, ইউপি সদস্য হেমন্ত চাকমাকে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। যৌথবাহিনী ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

এ ব্যাপারে জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুুদুল হাই জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯