বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মাজেদের ফাঁসি জল্লাদ শাহজাহানের নেতৃত্বে

মাজেদের ফাঁসি জল্লাদ শাহজাহানের নেতৃত্বে

অনলাইন ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির কার্যক্রম শুরু হয়ে গেছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানায়, প্রধান জল্লাদ শাহজাহানের নেতৃত্বে সহকারি মনির এবং সিরাজ খুনি মাজেদের ফাঁসি কার্যকর করবে।

সূত্র আরও জানায়, রাতেই আব্দুল মাতিন মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। এই সম্পর্কিত সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
কারাগারের ঐ কর্মকর্তা বলছেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের লাইট জ্বালানো থাকে না। সেটা জ্বালানো হয়েছে।

বিকেল বেলায় আসামির ওজনের সমান ওজন দিয়ে ফাঁসির ট্রায়ালও করা হয়েছে।

তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারাগারে ২০১৮ সালে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়। মঞ্চ তৈরির পর এখনও কারও ফাঁসি কার্যকর করা হয়নি। বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসিই প্রথম কার্যকর করা হবে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় অনুসন্ধান ২৪কে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। ডেপুটি জেলারা মঞ্চের পাশে ডিউটি করছেন। তাছাড়া বাহিরেও ফোর্স বাড়ানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯