শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি :: চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জয়নাল বাঘার ৮ মশ্রেনীতে পড়ুয়া মেয়েকে বৃহম্পতিবার শবেহ বরাতের রাতে একইওয়ার্ডের লতিফের কিশোর পুত্র বাপ্পির সাথে বিয়ে সম্পন্ন হয়েছে।
এ ছাড়াও মুজিবনগর ইউনিয়নের একটি বেসরকারী কো-ইডপ্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীর বিয়ে দেয়া হয়েছে।মেয়েটি বাবা জসিম এবং বরের বাবা মালেক মেস্তরী। তাদের উভয়েরবাড়ী মুজিবনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। উপজেলা প্রশাসনকরোনা ভাইরাস প্রতিরোধে ব্যস্ত থাকায় এই ধরনের বাল্য বিবাহেরহিরিক চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।দুলারহাট থানার অফিসার ইনাচর্জ ওসি মোঃ ইকবাল হোসেনবিষয়টি খতিয়ে দেখবেন বলে এ প্রতিবেদকে জানিয়েছেন। এ দিকেশশীভূষণ থানা পুলিশ রসুলপুর গ্রামে জয়নাল বাঘার বাড়ীতে গিয়েমেয়েটির বাল্য বিয়ে না দেয়ার জন্য মেয়ের বাবাকে পরামর্শ দিয়েএসেছেন। এর কিছুক্ষন পর বর বাপ্পির খালার বাড়ী এ বিয়ে সম্পন্নহয়।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে কনে উত্তর আইচামাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়া-লেখা অবস্থায় কনের রোল নম্বর১২।যে মুহূর্তে উপজেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রমণপ্রতিরোধে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে বাল্য চলছে দেদারছে।