সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইতালির প্রধানমন্ত্রী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ালো

ইতালির প্রধানমন্ত্রী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ালো

অনলাইন ডেস্ক :: ইউরোপে করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দু ইতালিতে দেশব্যাপী লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।
শুক্রবার এক ভাষণে কোঁতে বলেন, ‘জাতীয় কোয়ারেন্টাইন অন্তত ৩ মে পর্যন্ত বাড়ানো হবে। এ সিদ্ধান্ত নেয়াটা সহজ নয়, কিন্তু পরিস্থিতি এটিই দাবি করছে।’

প্রথমবারের মতো লকডাউনের প্রায় ১ মাস পর আবারও লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই সাথে সময়ের সাথে তা আরও কঠোরতা আরোপ করছেন।

ইতালি ইউরোপের প্রথম কোনো দেশে, যা বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছিল।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছেন এবং ৫৭০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৪৯ জনে।

আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৩০ হাজার ৪৫৫ জন, বাকিরা চিকিৎসাধান রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯