মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রাজাপুরে ব্যবসায়ীকে হত্যা

রাজাপুরে ব্যবসায়ীকে হত্যা

অনলাইন ডেস্ক :: ঝালকাঠির রাজাপুরে ব্যবসায়ী জাহিদ হোসেন স্বপন সিকদারকে (৩৫) হত্যার পর তার লাশ নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বড়ইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদাখোলা গ্রামে নিখোঁজের দুইদিন পর বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছে পুলিশ।
স্বপন দক্ষিণ আদাখোলা গ্রামের শহিদুল ইসলাম চাঁন মিয়া সিকদারের ছেলে এবং পুটিয়াখালী বাজারে মোবাইল বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা করতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্বপন সোমবার রাতে বাবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে তার নতুন বাড়ি ঘুমাতে আসেন। এরপর থেকে নিখোঁজ হন তিনি। পরের দিন মঙ্গলবার বাড়িতে খাবার খেতে না যাওয়ায় অনেক বার ফোন দেওয়া হলেও যখন ফোন রিসিভ করে না তখন তার পরিবারের লোকজন রাত ১১টার দিকে স্বপনের নতুন বাড়ি যায় এবং তার ঘরটির দরজা খোলা অবস্থায় দেখতে পান।

এরপর ঘরে প্রবেশ করলে ঘরের লাইট ও ফ্যান চলন্ত অবস্থায় দেখে এবং স্বপনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পুলিশ খবর দেয়।

স্বপনের মামা আমিনুল ইসলাম জানান, স্বপন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। কারণ তার পা মাটিতেই ছিল।

কয়েক মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে স্বপন একাই ওই ঘরে থাকতো।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, প্রাথমিক সুরতহালে তার মৃত্যু ২৪ ঘন্টা আগে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯