শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে দুইজনের মৃত্যু, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে

বরিশালে দুইজনের মৃত্যু, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে

নিজস্ব প্রতিবেদক :: জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব বাগধা গ্রামে এক পুরুষ ও শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার এক শিশু মারা গেছে।

এ ঘটনার পর পূর্ব বাগধা গ্রামের প্রায় পাঁচ’শ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, পূর্ব বাগধা গ্রামের সোহরাব মিয়ার পুত্র আলী আকবর (৩৫) বুধবার সকালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে নিজবাড়িতে আসে। সে (আলী আকবর) দুরপাল্লারুটে চলাচলকারী গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ছিলেন। দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে আলী আকবরের মৃত্যু হয়েছে। তবে তিনি (আকবর) করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে জ্বর-সর্দি ও কাশি নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার ছয় বছরের এক শিশু মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, শিশুটি দীর্ঘদিন থেকে কিডনি সমস্যায় ভুগছিলো। কিন্তু জ্বর-সর্দি ও কাশি শুরু হওয়ার পর তার মৃত্যু হওয়ায় এলাকাবাসীর আতঙ্কের কারণে শিশুটির বাড়ির ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন, অন্যকোনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে। সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলোনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯