রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফ্রান্সে লকডাউনের মধ্যেই ছুরি হামলা, নিহত দুুই

ফ্রান্সে লকডাউনের মধ্যেই ছুরি হামলা, নিহত দুুই

অনলাইন ডেস্ক :: পৃথিবীর বহু দেশের মতো করোনার বিস্তার ঠেকাতে লকডাউন হয়ে পড়েছে ফ্রান্স। এমন পরিস্থিতিতে শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর রোমানস-সুর-ইসেরেতে ছুরি হামলায় দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। .হামলাকারীকে ইতিমধ্যে আটক করেছে ফ্রান্স পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী শহরের একটি তামাকজাত পণ্যের দোকানে প্রবেশ করে দুজনকে ছুরিকাঘাত করে। পরে আরেকটি কসাইয়ের দোকানে হামলা চালায় ওই হামলাকারী।

ফ্রান্সের গণমাধ্যমগুলো দাবি করছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩৩ বছর এবং তিনি সুদানের নাগরিক। এদিকে ফ্রান্সের প্রসিকিউটরদের পক্ষ থেকে বলা হয়েছে, আটকের সময় হামলাকারী বসে আরবিতে প্রার্থনা করছিলেন।
সংবাদমাধ্যম ফ্রান্স ব্লিউ জানায়, হামলাকারীর পরিচয় কোন গোয়েন্দা অথবা পুলিশের কাছে ছিল না। এদিকে হামলার কারণ এখনো জানা যায়নি বলে দাবি করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফে ক্যাসটেনার। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একটি টুইট পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, রোমানস-সুর-ইসেরে হামলা ভুক্তভোগী, আহত এবং তাদের পরিবারের সঙ্গে আছি।

২০১৫ সাল থেকেই জঙ্গি হামলার ঝুঁকিতে রয়েছে ফ্রান্স। ওই বছর জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএস ফ্রান্সে বেশ কয়েকটি হামলা চালায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯