রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ ২৫ হাজার ৭২৮ জন মানুষ।
রোববার (৫ এপ্রিল) প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৫২০ জনে। তবে এত খারাপ খবরের মাঝে একটি ভাল খবর হচ্ছে করোনা থেকে বেঁচে ফিরেছেন ২ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন।
করোনায় এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পার করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩ লাখ ১২ হাজার ২০৬ জন এইরোগে আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে ১৪ হাজার ৮২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এছাড়া স্পেনে আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ৭৫৯ জন। সেইসঙ্গে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪১৮ জন।
অন্যদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ হাজার ৩৬২ জন নাগরিক।
এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তের সংখ্যা ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।