রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতীয় দুই ক্রিকেটার তীব্র সমালোচনার মুখে

ভারতীয় দুই ক্রিকেটার তীব্র সমালোচনার মুখে

ক্রীড়া প্রতিবেদক :: সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির করোনা মহামারির জন্য গড়ে তোলা দাতব্য সংস্থাকে সমর্থন জানানোর পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এবং হারভাজন সিং।
পাকিস্তানের করোনা আক্রান্ত মানুষের জন্য আফ্রিদির সাহায্যের আবেদনে অভূতপূর্ব সমর্থন জানিয়েছেন শীর্ষস্থানীয় ক্রিকেটাররা।

হারভাজন এক ভিডিও বার্তায় সকলকে কিছু সাহায্য করার জন্য বলেন এবং দুই দেশের ক্রিকেটারকেই এমন কাজে এগিয়ে আসতে বলেন।

যুবরাজ এক টুইট বার্তায় বলেন, ‘এটা সকলের জন্য পরীক্ষার সময়। এখন সবার একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে’।

কিন্তু দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে সম্পর্ক বহুদিন যাবত শত্রুভাবাপন্ন। কিছু ভারতীয় টুইটার ব্যবহারকারী শত্রু শিবিরের খেলোয়াড়ের উদ্যোগকে সমর্থন জানানোয় এই দুই ক্রিকেটারের তীব্র সমালোচনা করে পোস্ট দিয়েছে। কারণ কাশ্মীর ইস্যুতে আফ্রিদি ভারতের একজন তীব্র সমালোচক। তীব্র সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এবং আফ্রিদির টুইট

টুইটারে একজন লিখেছে, “তোমাদের কি কোন কাণ্ডজ্ঞান আছে?’ , আরেকজন লিখেছে, ‘হারভাজনের জন্য সম্মান শেষ’, আরেকজন পোস্ট করেছে, ‘দুঃখিত, তোমরা সব হারিয়েছো’।

রাজনৈতিক কারণে ২০১২-১৩ সাল থেকে ভারত এবং পাকিস্তান কোন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি।

আফ্রিদি এই দুই ভারতীয় খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়েছেন এবং অনলাইনে সমালোচনার নিন্দা করেছেন।

এই সমালোচনার পরিপ্রেক্ষিতে যুবরাজ সিং বলেন, কোভিড-১৯ মহামারির সময় যারা বিপদে আছে তিনি তাদের সাহায্যের জন্য বলেছেন। এটি ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়’।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন জারি করা ভারতে এখন পর্যন্ত ১ হাজার ৯৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৮ জন। করোনাভাইরাসে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১১৮ এবং মৃতের সংখ্যা ২৭।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯