রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্ব ব্যাংক ভারতকে করোনা মোকাবিলায় ১০০ কোটি ডলার সহায়তা

বিশ্ব ব্যাংক ভারতকে করোনা মোকাবিলায় ১০০ কোটি ডলার সহায়তা

অনলাইন রিপোর্ট :: করোনা প্রাদুর্ভাব ঠেকাতে নাগরিকদের ঘরে থাকতে সপ্তাহখানেক আগে রাষ্ট্রজুড়ে লকডাউন আরোপ করে ভারত। এতে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই করোনা মোকাবিলায ভারতকে ১০০ কোটি ডলার আর্থিক সাহায্যের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংকের নির্বাহী পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্বব্যাংক বলছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের ২৫টি দেশকে ১৯০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে। এর মধ্যে শুধু ভারতকে দেওয়া হচ্ছে ১০০ কোটি ডলার।

এর মাধ্যমে স্ক্রিনিং, সংক্রমিত ব্যক্তিদের চিহ্নিত করা, টেস্টিং কিট, পিপিই ক্রয় এবং নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজে সহায়ক হবে। এছাড়া ৪০টি দেশে জরুরি ভিত্তিতে নতুন কার্যক্রম শুরু করা হবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, বিশ্বব্যাংক কোভিড-১৯ বিস্তার ঠেকাতে দ্রুত অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে। এরইমধ্যে ৬৫টিরও বেশি দেশে আমাদের স্বাস্থ্য প্রতিক্রিয়া কার্যক্রম এগিয়ে চলছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণে ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯