রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তি বয়স ৬১ বছর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ব্যক্তি দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওশার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।
এদিকে কিরগিজস্তানে এখন পর্যন্ত ১২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পযন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৬ হাজার ৩৩০ জন।
এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ২৩৮ জনের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৩২ জন।