রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবারে মার্কিন ক্যাপ্টেন বরখাস্ত! করোনাভাইরাসের বিষয় সতর্ক করা

এবারে মার্কিন ক্যাপ্টেন বরখাস্ত! করোনাভাইরাসের বিষয় সতর্ক করা

অনলাইন ডেস্ক :: মার্কিন নৌবাহিনীর পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে মন্তব্য করায় ওই জাহাজের ক্যাপ্টেনকে অপসারণ করেছে মার্কিন নৌবাহিনী।

করোনা ঠেকাতে কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে দিন কয়েক আগে মন্তব্য করেন তিনি।

বিভিন্ন রিপোর্টে জানা যায় ওই জাহাজে থাকা অন্তত ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার তার উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে মার্কিন সেনাদের মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছিলেন।
মার্কিন নৌবাহিনী সচিব থমাস মোডলি বলেছেন, ওই কমান্ডার ‘অত্যন্ত দুর্বল মাপকাঠিতে যাচাই করে’ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার নৌবাহিনী সচিব থমাস মোডলি সাংবাদিকদের জানান, চিঠিটি মিডিয়ার সামনে ‘ফাঁস করার অভিযোগে’ ক্যাপ্টেন ক্রোজিয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি বলেন: ‘ওই চিঠিটি এমন একটি ধারণা দেয় যে নৌবাহিনী তার প্রশ্নের উত্তর দিচ্ছে না। এটা এমন একটা ধারণা তৈরি করে যে নৌবাহিনী তাদের কাজ করছে না, সরকার তাদের কাজ করছে না। যেটা একেবারেই সত্য নয়।’

জাহাজটিতে সংক্রমিত হননি, এমন ৪ হাজার ক্রুকে গুয়ামে কোয়ারেন্টিন করা হচ্ছে। সেখানে স্থানীয়দের সাথে সংস্পর্শে না এসে তারা যতদিন ইচ্ছা থাকতে পারবে বলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির গভর্নর জানিয়েছেন।

ক্যাপ্টেন ক্রোজিয়েরের চিঠিতে কী ছিল?

জাহাজের ক্রু’দের আবদ্ধ জায়গায় বসবাস করতে হচ্ছে বলে সেখানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে বলে ক্যাপ্টেন ক্রোজিয়ের তার চিঠিতে পেন্টাগনকে সতর্ক করেছিলেন।

৩০শে মার্চে লেখা চার পৃষ্ঠার ঐ চিঠিতে তিনি লেখেন: ‘আমরা যুদ্ধের মধ্যে নেই। তাই নাবিকদের মারা যাওয়ার প্রয়োজন নেই।’

জাহাজ থেকে সংক্রমণমুক্ত ক্রুদের সরিয়ে নিয়ে আলাদা করতে দ্রুত সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়ার দাবি জানান ক্যাপ্টেন ক্রোজিয়ার। চিঠিটি পরে স্যান ফ্রান্সিসকো ক্রনিকলে ছাপা হয়।

মার্কিন কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির ডেমোক্রেটিক নেতারা এক বিবৃতিতে বলেন: ‘ক্যাপ্টেন ক্রোজিয়ার নিশ্চিতভাবে চেইন অব কমান্ড ভঙ্গ করেছেন, তবে এই সঙ্কটময় সময়ে তাকে অব্যাহতি দেয়া অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, আমাদের বাহিনীর সদস্যদের আরো ঝুঁকির মধ্যে ফেলবে এবং তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে।’
তারা আরও বলেন, ইউএসএস থিওডোর রুজভেল্টের কারণে যে সঙ্কট তৈরি হয়েছে, পূর্ণ তদন্ত ছাড়া কমান্ডিং অফিসারকে সরিয়ে আনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯