রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইতালিতে ১৪৩১ জন একদিনেই সুস্থ

ইতালিতে ১৪৩১ জন একদিনেই সুস্থ

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরাদের সংখ্যা বাড়ছে।
করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালির চারদিকে দুঃসংবাদের মধ্যে একটি ভালো খবর হলো গত সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক ইতালিয়ান নাগরিক।

গত এক দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩১ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৬০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫ জনে।
করোনায় এখনও বিশ্বের সবচেয়ে মৃত্যুর দেশ ইতালি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ২৪২।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা সঠিকভাবে জানা যায়নি।
ইতালিতে ভেসেন্সা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সোবহান হাওলাদার বলেন, করোনার প্রভাবে ইতালি এখন স্তব্ধ, চারদিকে জনশূন্য। এ যেন এক ভুতুড়ে পরিবেশ। তবে আশার কথা হচ্ছে, গত দুই দিন ধরে এখানে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। আশা করি, শিগগিরই এ পরিস্থিতি থেকে বের আসব আমরা।

ইতালির বিভিন্ন শহরে প্রায় দুই লাখেরও বেশি বাংলাদেশি বাস করেন।

এদিকে দেশটিতে বাংলা কমিউনিটির নেতারা প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর রাখছেন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে সবাইকে বাসায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯