বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘রোগী শূন্যতা’য় ঢামেকের ওয়ার্ডে

‘রোগী শূন্যতা’য় ঢামেকের ওয়ার্ডে

অনলাইন নিউজ :: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন রোগী ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। তবে কর্তৃপক্ষ বলছে, করোনা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আতঙ্কে রোগী ভর্তি হচ্ছে না। আর যারা ছিলেন তারাও চলে গেছেন।

রোগী কম থাকায় হাসপাতালের পরিবেশ এখন অনেকটা ভুতুড়ে। স্বাভাবিকের অন্যান্য সময় যেখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী-স্বজনে পরিপূর্ণ থাকতো এখন সেখানে বিরাজ করছে নির্জন পরিবেশ। মনে হয় যেন ভূতুড়ে গলি!

মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন চিত্রই দেখা গেছে। রোগীর স্বজনসহ বিভিন্ন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য হাসপাতালের অনেক রোগীকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে অন্যান্য রোগে আক্রান্ত কোনো রোগীকেও ভর্তি নেওয়া হচ্ছে না।

ফলে সারি সারি বিছানা খালি পড়ে রয়েছে। তবে অতি জরুরি রোগী দুই-একজনও রয়েছেন। গত ৩০ বছরেও হাসপাতালে এমন রোগী শূন্যতা দেখেননি বলে জানিয়েছেন অনেক সিনিয়র কর্মকর্তা-কর্মচারী। সাধারণত ঢামেক হাসপাতালে দেশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯