শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখুন। দেখা যাচ্ছে, প্রতিদিনই যশোরে কেউ না কেউ মাথা ন্যাড়া করে ছবি ফেসবুকে প্রকাশ করছেন। রীতিমতো মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
মাথা ন্যাড়া করলে চুল পড়া কমে যায়, এমন কথা প্রচলিত আছে। কিন্তু মাথা ন্যাড়া করলে অনেকে বিরূপ মন্তব্য করেন; অনেকে আবার মশকরা করতে ন্যাড়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বিরক্ত করে বসেন।
এসব কারণে অনেকে চাইলেও ন্যাড়া করতে পারেন না। যশোরে সম্প্রতি মাথা ন্যাড়া করেছেন ও ফেসবুকে ছবি প্রকাশ করেছেন, এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁরা জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন সবাইকে গৃহবন্দী থাকতে হচ্ছে।