রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রিন্স চার্লস করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন

প্রিন্স চার্লস করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন

অনলাইন ডেস্ক :: ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের ছেলে ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।

তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পর সেলফ-আইসোলেশনে ছিলেন প্রিন্স অব ওয়েলস। তবে তিনি এখন সেলফ আইসোলেশন থেকে বের হয়েছেন। খবর বিবিসির।

৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরের করোনাভাইরাস ধরা পড়ার পর এবং হালকা কিছু লক্ষণ দেখা দেয়ায় তিনি স্কটল্যান্ডে সাতদিনের জন্য সেলফ আইসোলেশনে ছিলেন। তবে চার্লসের স্ত্রী ক্যামেলিয়া করোনাভাইরাসে আক্রান্ত হননি। কিন্তু ৭২ বছর বয়সী ডাচেস অব কর্নওয়েলও এক সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকবেন।

রাজপ্রাসাদের একজন কর্মকর্তা বলেন, প্রিন্সের স্বাস্থ্য এখন ভালো আছে এবং তিনি সরকারের বিধিনিষেধ মেনে চলছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, ক্লারেন্স হাউজ নিশ্চিত করেছে যে- ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর প্রিন্স অব ওয়েলস এখন সেলফ আইসোলেশনের বাইরে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯