রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসরায়েলি প্রধানমন্ত্রী আইসোলেশনে

ইসরায়েলি প্রধানমন্ত্রী আইসোলেশনে

নিউজ অনলাইন :: করোনাভাইরাসে আক্রান্তে শঙ্কায় এবার আইসোলেশনে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টার কোভিড-১৯ পজেটিভ হওয়ায় এক সপ্তাহের জন্য তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএনবিসির খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করবেন।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।
নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য।

গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯