বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
পরিশ্রমীক মুশফিক অলস সময় পাড় করছেন

পরিশ্রমীক মুশফিক অলস সময় পাড় করছেন

ক্রীড়া প্রতিবেদন :: খেলা বন্ধ, অনুশীলনও নেই। ঘরে বসে থাকার জন্য অপ্রত্যাশিত অলস সময়। ‘অলস সময়’, সেটা আবার কী? মুশফিকুর রহিমের সামনে এই প্রসঙ্গ উঠলে উত্তরটা হয়তো এমনই আসবে।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে ভিডিও পোস্ট করেছেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার, পুরো দমে ক্রিকেট মৌসুম শুরু হওয়ার আগে ‘প্রি সিজনেও’ হয়তো অনেক ক্রিকেটার এমন সূচি মেনে পরিশ্রম করেন না! করোনাভাইরাসের কারণে ক্রিকেটাররা সবাই নিজ নিজ বাড়িতে বন্দী। অনেকেই টুকটাক ফিটনেসের কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকই; কিন্তু মুশফিকের মতো নিয়ম করে ‘জগিং’, গতি নিয়ে কাজ করা, পেশির শক্তি ধরে রাখার মতো কঠোর পরিশ্রম হয়তো কেউ করছেন না।

প্রতিদিন রুটিন মেনে ফিটনেসের কাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। সঙ্গে মোজার মধ্যে বল দিয়ে ব্যাটিং অনুশীলন তো আছেই। নিজের কোয়ারেন্টিন জীবন যাচ্ছে, আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে ভক্তদের দেখিয়েছেন মুশফিক। বাসায় দেয়ালে ৭ দিনের রুটিন করে চালিয়ে যাচ্ছেন ফিটনেসের কাজ। ফিটনেস ট্রেনিংয়ে পানির বোতল, বালিশ, চেয়ারও ব্যবহার করছেন। রুমের জানালায় রাবার বেঁধে সারছেন ফিটনেস অনুশীলন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯