বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রাহ্মণবাড়িয়ায় একঘন্টার ব্যবধানে ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় একঘন্টার ব্যবধানে ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই দিনে এক ঘন্টার ব্যবধানে বাবার মৃত্যুর পর ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

উপজেলার পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শতবছরের বৃদ্ধ সাত্তার মিয়া দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত দুই বছর যাবত শয্যাশায়ী ছিলেন।

সোমবার (৩০ মার্চ) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এই খবর জানতে পেরে তার ছেলে ফজলুল হক (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। তাকে পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফজলুল হক পেশায় রিকশা চালক ছিলেন।

ইউপি সদস্য জানান, বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিস জানায়, খবর পেয়ে আমরা ওই গ্রামে মেডিকেল টিম পাঠায়। তারা পিতা-পুত্রের বিষয়ে পরিবারের সাথে কথা বলেন। মেডিকেল টিম জানিয়েছে, ওই পরিবারে কারো সর্দি-জ্বর বা কাশি ছিল না। পিতার মৃত্যুর পর ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯