বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
চতুর্থ দিনের মতো বরিশালে হতদ্ররিদ্রর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মেধাবী, পরিশ্রমী, সবার আস্থাভাজন, গরীব দুঃখী, মেহনতি মানুষের পাশে দাড়ানো যার একমাত্র পেশা তিনি হলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র গর্ভনর সমাজসেবক ও সাধা মনের মানুষ মাহামুদুল হক খান মামুন।
আজ বিকাল ৫টার সময় উত্তর কাউনিয়া হাউজিং এলাকায় এই খাদ্যসামগ্রী বিতারন করেন। অসহায় মানুষের সহযোগীতায় এগিয়ে আসেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সার্বিকভাবে সহযোগীতা করেন, বরিশাল জেলা আঞ্চলিক সম্মনয় কারী কাজী আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, কমিশনের মহানগরের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, জেলা সহ-সভাপতি মফিজুর রহমান মিলন, সদর উপজেলা কমিটির সভাপতি হাজী শামীম হোসেন, নির্বাহী সভাপতি জে এইচ সুমন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ সাগর, সহ-সভাপতি শামীম তালুকদার, মাহফুজ পারভেজ, ও বেল্লাল হোসেন তালুকদার এবং কাউনিয়া থানা শাখার সাধারন সম্পাদক মো: আনোয়ারা হোসেনসহ একাধিক মানবতাবাদীরা।