শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নিষেধাজ্ঞা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানিতে

নিষেধাজ্ঞা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানিতে

অনলাইন রিপোর্ট :: প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ জন। দেশে করোনা ছড়িয়ে পরার আগেই ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়ে যায়।

বর্তমানে এসব পণ্যে দাম বৃদ্ধিসহ সংকটও দেখা দিয়েছে। তাই এসব পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সস্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রক দফতরের নিয়ন্ত্রক মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানাে যাচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলােকে করােনাভাইরাস সংক্রমণরােধে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলাে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৯৬৫ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯