শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশের এই ক্লান্তিলগ্নে”ক্লাব ০১” বরিশাল বিভাগ(ফেসবুক পেজ ভিক্তিক গ্রুপ,এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বরিশাল) এর মহতী উদ্যোগ

দেশের এই ক্লান্তিলগ্নে”ক্লাব ০১” বরিশাল বিভাগ(ফেসবুক পেজ ভিক্তিক গ্রুপ,এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বরিশাল) এর মহতী উদ্যোগ

দেশের এই ক্রান্তিলগ্নে (করোনা ভাইরাস মহামারীর দুর্দিনে) “ক্লাব ০১”বরিশাল বিভাগ (এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বরিশাল, ফেসবুক পেজ ভিত্তিক সামাজিক সংগঠন) এর উদ্যোগে বরিশালের অসহায়, হতদরিদ্র, ও দিনমজুর মানুষদের মধ্যে চাল ৫ কেজি, মসুর ডাল ১/২ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তেল ৩৫০ গ্রাম ও ১টি কাপড় ধোয়া সাবান বিতরনের কার্যক্রম হাতে নিয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ঘর বন্ধী লোকের কাজে না ফেরা পর্যন্ত।

ক্লাবের পরিচালকবৃন্দ বলেন, বরিশাল বিভাগের এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ সালে যারা পাশ করেছেন তাদের প্রানের সংগঠন “ক্লাব ০১” তাদের সাধ্যমত নিত্য প্রয়োজনীয় পন্য গরিবদের মাঝে বিতরন করছে। দেশের এ ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করতে পারলে নিজেদের সার্থক বলে মনে করেন। এর আগে ক্লাব ১ এর উদ্যোগে বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে আসছেন। তারা আরও বলেন, সরকারের পাশাপাশি যারা সমাজে বিত্তবান তারা সবাই যদি এগিয়ে আসে, তা হলে করোনা ভাইরাস নামক দূর্যোগ মুহূর্তে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব পাবে। তাই আমরা আশা করব বরিশালে অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি নিজ উদ্যোগে সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে কিছুটা হলেও তার উপকৃত হবে তাহলে আমাদের জন্ম সার্থক হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯