মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুর্যোগ মোকাবিলায় সরকার ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করবে: তথ্যমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় সরকার ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করবে: তথ্যমন্ত্রী

অনলাইন নিউজ :: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাসে সৃষ্ট বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় সরকার ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে, নোয়াব, এটকো, এডিটরস গিল্ড ও সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় মুহূর্তে সরকার ও গণমাধ্যম ঐকবদ্ধভাবে কাজ করবে এবং একই সঙ্গে গণমাধ্যমে এই সংকটের কারণে যে অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছে তা নিরসনের বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা অবশ্যই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। নানা ধরনের গুজব রটানো হচ্ছে। কিছু অনলাইন নিউজ পোর্টাল থেকে নানা ধরনের ভুয়া খবর পরিবেশন করা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করার জন্য অনেক সংবাদ পরিবেশন করা হয়।’

হাছান মাহমুদ বলেন, ‘এসবের বিরুদ্ধে মূলধারার মিডিয়াগুলো ভূমিকা রাখতে পারে, রাখছে। আরও কীভাবে জোরালো ভূমিকা রাখতে পারে সে বিষয়েও তারা কাজ করবে। যারা এ ধরনের কাজ করছে তাদের চিহ্নিত করে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এজন্য আমরা মুলধারার মিডিয়ার সহায়তা চেয়েছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা একমত হয়েছি এই সময় জনগণকে মোটেই আতঙ্কিত করা ঠিক নয়। বরং জনগণকে সতর্ক করা প্রয়োজন।

এই সংকটময় মুহূর্তে আমাদের, সরকারের কী করা দরকার তা নিয়েও আলোচনা করেছি। একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

এই সংকটকালীন মুহূর্তে সংবাদপত্র ও টেলিভিশনেও নানা ধরনের সংকট তৈরি হয়েছে- এ কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘অনেক সংবাদপত্রের সার্কুলেশন কমে গেছে, কোনোটার অর্ধেকে নেমে গেছে, তার চেয়েও কমে গেছে। সংবাদপত্রের হকাররা নানা ধরনের সমস্যায় পড়েছে।

সংবাদপত্রে যারা কাজ করে, অনেক কর্মচারী আছে দিনে এনে দিনে খায়, তারাও সংকটে আছে। টেলিভিশনেও একই ধরনের সংকট আছে। এই সকল সমস্যা নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে যে বিলগুলো আছে তা যেন সরকার তাড়াতাড়ি ছাড় করতে পারে সে বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।’

বৈঠকে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক নঈম নিজাম, এটকোর সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল বাবু, সদস্য ইকবাল সোবহান চৌধুরী, নেয়াবের সভাপতি এ. কে. আজাদ, নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান ও তারিক সুজাত উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯