শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সফি গ্রেগরি ট্রুডো সুস্থ হয়েছেন। তিনি কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছিলেন।
শনিবার তিনি তার ফেইসবুক পেইজে এ কথা জানিয়ে বলেন, আমি খুবই ভালো বোধ করছি। আমার ডাক্তার ও অটোয়া পাবলিক হেলথ এর কাছ থেকে আমি ছাড়পত্র পেয়েছি।
তিনি বলেন, যাদের শুভ কামনায় আমি সিক্ত তাদের হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি।
ব্রিটেন সফর থেকে ফেরার পর গত ১২ মার্চ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর ট্রুডোসহ তিনি হোম কোয়ারিনটেনে চলে যান। এর আগে শনিবার ট্রুডো সাংবাদিকদের জানান, ১৪ দিনের পৃথক থাকার মেয়াদ শেষ হলেও তিনি বাসভবনে তার পরিবারের সাথে থাকতেই আগ্রহী।
তিনি বলেন, আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করছি। প্রত্যেকেরই তা করা উচিত। আমাদেরকে অবশ্যই ঘরে থাকতে হবে। যতোটা সম্ভব নিজেদের বিচ্ছিন্ন করে রাখতে হবে। খুব দরকার ছাড়া বাইরে বেরুনো যাবে না।