শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে ২১ জনের নমুনা পরীক্ষায় সবাইর নেগেটিভ

চট্টগ্রামে ২১ জনের নমুনা পরীক্ষায় সবাইর নেগেটিভ

চট্রগ্রাম প্রতিনিধি :: ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে গত বুধবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম।

গতকাল রোববার পর্যন্ত মোট ২১ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন করেছে বিআইটিআইডি কর্তৃপক্ষ। এদের একজনের শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ পরীক্ষা করা ২১টি নমুনার সবক’টিরই রেজাল্ট নেগেটিভ বলে নিশ্চিত করেছেন বিআইটিআইডির পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান।

গতকাল আরো ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এসব নমুনা পরীক্ষার রেজাল্ট আজ সোমবার পাওয়া যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের পরীক্ষা কার্যক্রম চালুর পর প্রথম দিন গত বুধবার ৩ জন, ২য় দিন বৃহস্পতিবার ৫ জন, ৩য় দিন শুক্রবার ৭ জন এবং ৪র্থ দিন শনিবার আরো ৭ জনসহ মোট ২২ জনের নমুনা সংগ্রহ করা হয় বিআইটিআইডি হাসপাতালে।

এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। বাকি একজনের পরীক্ষার ফলাফলে কিছুটা সন্দেহ থাকায় সেটি পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই রিপোর্ট পাওয়া যাবে আজ।

অ্যাম্বুলেন্সে ঘরে গিয়েই নেয়া হবে নমুনা : কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নমুনা দিতে সরাসরি হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। সন্দেহজনক ওই রোগী প্রথমে বিআইটিআইডির সাথে ফোনে যোগাযোগ করে বিস্তারিত জানাবেন। ওই ব্যক্তির লক্ষণ পর্যালোচনা করে বিআইটিআইডির করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ টিম সিদ্ধান্ত নেবেন পরীক্ষার প্রয়োজন আছে কিনা।

বিশেষজ্ঞ টিম পরীক্ষার পক্ষে মত দিলে নমুনা সংগ্রহের জন্য সন্দেহজনক ওই রোগীর ঘরেই টিম পাঠানো হবে। অ্যাম্বুলেন্সযোগে একটি টিম গিয়ে নমুনা সংগ্রহ করবে। শুধু নমুনা সংগ্রহের জন্য আলাদা একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইটিআইডির করোনা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডা. মামুনুর রশীদ।

তিনি বলেন, আমাদের টেকনোলজিস্টসহ একটি টিম সন্দেহজনক রোগীর ঘরে গিয়েই নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। তাই কারো শরীরে করোনাভাইরাসের কোনো ধরনের লক্ষণ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। আগে ফোনে কথা বলে বিস্তারিত জানান। পরীক্ষার প্রয়োজন হলে নমুনা নিতে আমাদের টিম ঘরে পৌঁছে যাবে।

০২৪৪০৭৫০৪২ ও ০২৪৪০৭৫০৪৩ এই দুটি নম্বরে বিআইটিআইডিতে যোগাযোগ করা যাবে। তবে সাধারণ মানুষের সুবিধার্থে আজ-কালের মধ্যে আরো এক বা একাধিক মোবাইল নম্বর হটলাইন হিসেবে যোগ করা হবে বলে জানান বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯