শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানের খাদ্য সামগ্রী ৩০০ গরীব মানুষের হাতে

চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানের খাদ্য সামগ্রী ৩০০ গরীব মানুষের হাতে

নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় থাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার অচ্ছ্বল ও দরিদ্র পরিবারের মানুষের জন্য ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।
আওয়ামীলীগ সভাপতি ও সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার থেকে প্রতিদিন চকরিয়া উপজেলার তিনশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বিতরণের তৃতীয় দিনে রবিবার সকালে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন এলাকার অচ্ছল ও গরীব পরিবারের নারী-পুরুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।

অপরদিকে একইদিন সকালে উপজেলা চেয়ারম্যানের পৌরশহরের জনতা মার্কেটস্থ বাসভবনে গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যানের সহ-ধর্মীনি লিপি করিম সাঈদী।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাবের কারণে সরকারি নির্দেশে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় বেশিরভাগ শ্রমিকজীবি মানুষ ঘরবন্দি হয়ে থাকায় বেশি বেকায়দায় পড়েছেন।

অপরদিকে কাঁচামাল ও মুদির দোকান ছাড়া উপজেলার প্রত্যন্ত জনপদের দোকান-পাটগুলোও বন্ধ রয়েছে। এই অবস্থায় বন্ধ হয়ে গেছে দিনমজুর, রিক্সাচালক, ইজিবাইক টমটম চালকসহ হতদরিদ্র মানুষগুলোর রুটি-রুজির ব্যবস্থা।

মুলত করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে বাড়িতে বন্দি হয়ে পড়া মানুষ যাতে খাবার নিয়ে কোন সংকটে না পড়েন সেজন্য এখন থেকে প্রতিদিন ৩০০ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে তিন কেজি চাল, দুই কেজি আটা ও এক কেজি করে মসুর ডাল বিতরণের উদ্যেগ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯