বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইসলামিক ফাউন্ডেশন বিপদে সময় দুটি দোয়া পড়তে বলল

ইসলামিক ফাউন্ডেশন বিপদে সময় দুটি দোয়া পড়তে বলল

অনলাইন রিপোর্ট :: মসজিদে নামাজ, মুসল্লিদের সুরক্ষা বজায় রাখা এবং করোনাভাইরাস রোগীদের দাফন বিষয়ে সোমবার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সাধারণ মানুষ, ইমাম, খতিব ও মসজিদ কমিটির জন্য এসব নির্দেশনা দিতে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা রবিবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে এক জরুরি বৈঠকে বসেন বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান মহামারি থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে লোকজনের প্রতি আহ্বান জানানো হয়।
সেই সঙ্গে সব গুনাহ ও অপরাধ থেকে বিরত থেকে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা এবং সর্বদা দোয়া পড়তে বলা হয়।

দোয়া দুটি হলো – ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন’ এবং ‘বিছমিল্লা হিল্লাযি লা ইয়াদুররু মা’আছমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিছছামায়ি ওয়া হুয়াছ ছামিয়ুল আলিম।’

যাদের মাঝে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে, যারা অসুস্থ, বৃদ্ধ বা যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন তাদের মসজিদে না এসে বাসায় নামাজ পড়ার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।
তারা জানিয়েছে যে মসজিদে নিয়মিত আজান, ইকামত, জামাত ও জুমার নামাজ অব্যাহত থাকবে। তবে জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত থাকবে।

সব খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটিকে পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং কার্পেট ও কাপড় সরিয়ে ফেলতে বলা হয়েছে।

হাদিসের বর্ণনা অনুযায়ী মহামারিতে মৃত মুমিন ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন বলে, ‘করোনায় মৃত ব্যক্তির কাফন, জানাজা ও দাফন যথাযথ মর্যাদার সঙ্গে করা জরুরি।

করোনায় মৃত ব্যক্তির দাফনে সহযোগিতা করুন। তাদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ বা কোনোরূপ অসহযোগিতা করা শরিয়তবিরোধী ও অমানবিক।’

এ সংকটের সময়ে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে লোকজনকে দুস্থ ও অসহায়দের বেশি বেশি দান-সদকা করতে এবং নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে আহ্বান জানায় ফাউন্ডেশন।
সংস্থাটির মতে, গুজব মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই গুজব সৃষ্টি করা বা গুজবে বিশ্বাস করা পুরোপুরি বর্জন করতে হবে।

এসব নির্দেশনা প্রচার ও বাস্তবায়ন করতে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, গণমাধ্যম, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। সূত্র: ইউএনবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯