সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘণ্টায় মৃত্যু ৪১০, আক্রান্ত ১৯ হাজার প্রায়: যুক্তরাষ্ট্রে

২৪ ঘণ্টায় মৃত্যু ৪১০, আক্রান্ত ১৯ হাজার প্রায়: যুক্তরাষ্ট্রে

অনলাইন রিপোর্ট :: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১০ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

এ নিয়ে বিশ্বে করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হওয়া দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাাঁড়াল ১ হাজার ৭০৯ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই হিসাব দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যুক্তরাষ্ট্রে এখন ‘করোনা পজেটিভ’ রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮৬০।

গোটা বিশ্বে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪৮ জন।

সম্প্রতি আক্রান্তের দিক দিয়ে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। গতকাল সেই সংখ্যা লাখ ছাড়ায়। বিশেষজ্ঞরা ইউরোপের পর প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হিসেবে যুক্তরাষ্ট্রের কথা বলছে। দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুও আশঙ্কাজনক হারেই বাড়ছে।

যুক্তরাষ্ট্রের সব অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যেই করোনাভাইরাস তার সংক্রমণ ছড়িয়েছে। তবে সবচেয়ে বেশে আক্রান্ত সবচেয়ে জনবহুল নিউইয়র্ক এবং নিউ জার্সি।

এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যের অবস্থাও বেশ নাজুক। কেন্দ্রীয় সরকারের কাছে আরও সাহায্য চাচ্ছে রাজ্য সরকারগুলো।

গত ২৪ ঘণ্টায় শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওয়াশিংটনে ১৭৫ এবং লুসিয়ানায় মারা গেছেন ১১৯ জন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জন ব্রুকস সতর্ক করে বলেছেন, ‘এই মহামারিটির দ্রুত বিস্তারের ধাপে রয়েছে আমেরিকানরা।

দেশের প্রত্যেকটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনো ভৌগলিক মানচিত্রের কোনো অংশ এর বিস্তার থেকে বাদ পড়বে না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯