শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এই প্রথম করোনাভাইরাস, বিড়ালের শরীরে মিললো

এই প্রথম করোনাভাইরাস, বিড়ালের শরীরে মিললো

নিউজ অনলাইন :: বেলজিয়ামে এবার পোষ্য বিড়ালের শরীরেও মিলল করোনাভাইরাস! পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

সত্যিই বিড়ালটি কোভিড-১৯ আক্রান্ত কি না, গবেষকেরা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বিড়ালের করোনা সংক্রমণের এই ঘটনাটি ঘটেছে লিয়েজ প্রদেশে। ডায়েরিয়া, শ্বাসকষ্ট-সহ করোনাভাইরাসের সব লক্ষণই দেখা যায় বিড়ালটির মধ্যে। পশু হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা পরীক্ষা করে জানান, পোষ্যটি করোনায় আক্রান্ত। খোঁজ নিয়ে পশু হাসপাতালের ডাক্তাররা জানতে পারেন, ওই পোষ্যের মালিকও দিন কয়েক ধরে করোনায় আক্রান্ত।

মালিকের থেকেই ভাইরাসটি পোষ্যয় ছড়িয়েছে বলে ডাক্তাররা মনে করছেন। বিড়ালের মুখ থেকে তাঁরা করোনার জীবাণুও পান। আক্রান্ত বিড়লটিকে আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডাক্তারা। বিশ্বে এটাই প্রথম বিড়ালের মধ্যে ভাইরাস সংক্রমণের ঘটনা।

পশুচিকিৎসকরা বলছেন, মালিকের থেকেই করোনার সংক্রমণ ছড়িয়েছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দৃঢ়়তার সঙ্গে জানায়, কুকুর, বিড়াল বা অন্য কোনও পোষ্য থেকে সংক্রমণ ছড়ানোর প্রমাণ নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯